১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষায় সুশিক্ষিত হয়ে পৃথিবী আলোকিত করতে হবে: কৃষিমন্ত্রী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, শিক্ষায় সুশিক্ষিত হয়ে পৃথিবী আলোকিত করতে হবে। তোমারদের দেশ প্রেমে এগিয়ে আসতে হবে। তোমার সুশিক্ষিত হয়ে শিক্ষা দিয়ে পুরো পৃথিবীতে আলো জ্বালাতে হবে। তোমাদের লক্ষ নিয়ে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু যেমন দেশকে ভালোবেসে ছিলেন। ঠিক তেমনি তোমাদেরও ভালোবাসতে হবে। সূর্যের মতো আলো ছড়াতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বড়দের সম্মান করতে হবে। ছোটদের আদর করতে হবে। মা-বাবাকে ভালোবাসতে হবে। মা-বাবা তোমাদের ছোট থেকে অনেক কষ্টে বড় করে তুলেছেন। তাদের স্বপ্ন পূরণের জন্য। সেই স্বপ্ন তোমাদের পূরণ করে মা-বাবার মনের আশা পূরণ করতে হবে।
 
তিনি আরও বলেন, ভালোভাবে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হতে হবে। সমাজে তোমাদের আলো ছড়াতে হবে। প্রযুক্তির সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। তোমাদের লক্ষ্য একটাই ভালোভাবে শিক্ষা অর্জন করতে হবে। মেধা দিয়ে এগিয়ে যেতে হবে। তোমরা যারা মেধাবী ভালো রেজাল্ট করেছ সুশিক্ষিত হয়ে এ দেশের জন্য কাজ করবে।

কৃষিমন্ত্রী শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- ২০২০ অনুষ্ঠানে এসব কথা বলেন।  

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো কলেজে চাকুরী করেন শুধু এটা হলেই চলবে না। আপনারা ভালো শিক্ষক এটা হলেও চলবে না। আপনার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিয়ে শিক্ষার বিকাশ ঘটান। ভালো শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন ভালো পড়াশোনা করে সেই দিকেও আপনাদের লক্ষ রাখতে হবে।  তরা ভালো রেজাল্ট করতে পারলে আপনারা সফল হতে পারবেন।  

উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনৃষ্ঠানে মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাসের সভাপতিত্বে এবং স্পাইচ  এফএম এর আরজে সাজ্জাদ রহমান হ্যাভেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ধনবাড়ী উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদ হাসান মাসুদ, এনটিভির সহকারী ব্যবস্থাপক জাহিদ হাসান সুমন, শিক্ষক মো. মোজ্জামেল হক, মো. সাইফুল ইসলাম, কৃতি শিক্ষার্থী আফসানা মীম, নিশিতা নীতি প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে মুশুদ্দি রেজিয়া কলেজের পক্ষ থেকে উপজেলায় এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ৬৩ জন শিক্ষর্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকা গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি