১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ভারতীয় রাষ্ট্রদূত

জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরিন বিষয়

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮ | | ১৪৮
, টাঙ্গাইল :

ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধণ শ্রিংলা বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সম্পন্ন হবে তা এদেশের আভ্যন্তরিন বিষয়, এটা নিয়ে ভারতের কিছু বলার বা করার নেই।

বৃহস্পতিবার সকালে মির্জাপুরে দানবীর রণদা সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারী নবনীতা চক্রবতী, প্রেস এটাসিভ রঞ্জন মন্ডল।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশে আসা মিয়ানমারে প্রত্যাবর্তীত রোহিঙাদের জন্য ঘর নির্মাণ করে দিবে ভারত সরকার। ইতিমধ্যে রোহিঙ্গাদের জন্য এক হাজার মেট্রিক টন ত্রান সামগ্রী দিয়েছে ভারত সরকার।

তিস্তা পানি চুক্তি বিষয়ে এক প্রশ্নের জবাবে, যে কোন সময় এ চুক্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সকাল সাড়ে দশটার দিকে ভারতীয় রাষ্ট্রদূত কুমুদিনী কমপ্লেক্স চত্বরে পৌছালে সেখানে তাকে স্বাগত জানান, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালে পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী প্রমুখ।

পরে তিনি কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ নাসিং স্কুল ও কলেজ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ শারীরিক কসরত উপভোগ করেন। পরে সেখানে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছেন। তরুন প্রজন্মকে যা অনুপ্রাণিত করবেন বলে তিনি আশা করেন।

এ সময় তিনি কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার মানব কল্যাণমূলক কর্মকান্ডের ভূয়ষী প্রশংসা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি