১০:১০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করটিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়ায় ”জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে” গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিপললে সরকারি সা'দত কলেজ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ লাঠিখেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন টাঙ্গাইল- (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।

করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন-মুহাম্মদ আলী,মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার,সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন হোসেন খান পাপন, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল,সাধারণ সম্পাদক শিবলু চৌধুরী ও যুবলীগ নেতা আরজু মিয়া প্রমুখ। 

এর আগে ঢাল,খোল, মন্দিরার তালে তালে নেচে-গেয়ে লাঠিয়ালরা লাঠিখেলার বিভিন্ন ধরনের কসরত দেখান। লাঠিখেলায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে চারটি লাঠিয়াল দল অংশ গ্রহন করে। অংশগ্রহণকারী প্রতিটি লাঠিয়াল দলই নানা ধরনের শারীরিক কসরত ও বিভিন্ন কৌশলের লাঠিখেলা প্রদর্শন করেন।

এসময় বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী-পুরুষ লাঠিখেলা উপভোগ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি