১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উন্মোচিত হতে যাচ্ছে ছাত্ররাজনীতির দ্বার

শিগগিরই হচ্ছে মাভাবিপ্রবিতে ছাত্রলীগের আহবায়ক কমিটি

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | | ২২০৩
, টাঙ্গাইল :

বাংলাদেশের কিংবদন্তি রাজনৈতিক নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামানুসারে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(মাভাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টির শিক্ষায়তনিক কার্যক্রম শুরু হয় ২০০৩ সালের ২৫ অক্টোবর থেকে।

প্রতিষ্ঠার এক দশকের বেশি সময় পার করলেও বিশ্ববিদ্যালয়টিতে উন্মুক্ত ছিলনা ছাত্ররাজনীতি। অবশেষে দীর্ঘ ১৬ বছর পরে ছাত্রলীগের কমিটি আসার মধ্য দিয়ে মাভাবিপ্রবির ছাত্ররাজনীতির দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।

কেন্দ্রীয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, খুব শিগগির ঘোষণা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি। দীর্ঘ ১৬ বছর পর কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে এক উৎসবের আমেজ। মাভাবিপ্রবির প্রথম কমিটিতে প্রত্যাশিত পদ পেতে দেড় ডজনের মতো নেতাকর্মী দোড়ঝাঁপ করছেন। কাংক্ষিত পদে নিজেদের অবস্থান শক্ত করতে তারা যোগাযোগ করছেন কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে। মাভাবিপ্রবির প্রথম কমিটিতে আসার জন্য দোড়ঝাঁপে ব্যস্ত নেতারা ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ। সংগঠনের বিভিন্ন কর্মসূচিসহ ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় তাদের।

মাভাবিপ্রবির প্রথম কমিটি প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম হাবিবুল্লাহ বিপ্লব জানান, বিশ্ববিদ্যালয়টিতে আগে ছাত্রলীগের কোন কমিটি না হওয়ায়, খুব শিগগিরই মাভাবিপ্রবি ছাত্রলীগের আহবায়ক কমিটি দেওয়া হবে। এ কমিটির অধীনে ছয় মাস পর বিশ্ববিদ্যালয়টিতে সম্মেলন করে ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর ২০১৬ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক প্রেরিত ৪ সদস্যের এক প্রতিনিধি দল মাভাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করেন। মাভাবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে ওই দিন আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি