১১:৩৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফরহাদ আলী (৩০)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আদম আলী জানান, বিকল হয়ে যাওয়া মালবোঝাই একটি ট্রাককে রশি দিয়ে বেঁধে টেনে সিরাজগঞ্জে নিয়ে যাচ্ছিল অপর একটি ট্রাক। ট্রাক দু’টি মহাসড়কের বিক্রমহাটিতে পৌঁছুলে রশিটি ছিঁড়ে যায়। এ সময় বিকল ট্রাকের হেলপার ফরহাদ আলী পুনরায় রশিটি বাঁধতে গেলে ওই ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি