১১:৩৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭ | | ১৪৮৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিশু সন্তানসহ ১৪ দিন ধরে আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।

আকলিমা পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের রাজীব মিয়ার (৩৫) স্ত্রী। আলিফ (৬) ও ইয়াসিন (৩) নামের দুই সন্তান রয়েছে তার।

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি দুপুরের দিকে আকলিমা দুই ছেলে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। তাঁর স্বামী রাজীব তাঁদের আত্মীয়স্বজনের বাড়ি খোঁজ করেও পাননি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

রাজীব জানান, তাঁর সাথে স্ত্রীর কোন দাম্পত্য কলহ ছিলনা। তাঁদের কেউ অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখেছেন কিনা তাও জানেননা। এ ঘটনায় তিনি মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বিষয়টি পরকীয়া সংক্রান্ত ঘটনা হতে পারে। দুই সন্তানসহ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি