১১:৩১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে মানববন্ধন, দুই গ্রুপের ধস্তাধস্তি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার্ডভ্যান, ট্যাংকলড়ী, মিনি ট্রাক ও পিক-আপ শ্রমিক ইউনিয়নে নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে শহরের নগরজালফৈ এলাকায় ইউনিয়নের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয় তালা দিতে গেলে দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সোবহান মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক আকবর দেওয়ান, শ্রমিক নেতা নজরুল ইসলাম, আজাদ মিয়া প্রমুখ।

সাবেক সাধারণ সম্পাদক সোবহান মিয়া বলেন, বর্তমান কমিটি কাউকে কিছু না জানিয়ে তারা পকেট কমিটি করেছে। অবৈধ কমিটি বাতিলসহ পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

বর্তমান কমিটির সভাপতি বালা মিয়া বলেন, সোবহানের নেতৃত্বে আমাদের কার্যালয়ে হামলাসহ আমাকে মারধর করেছে। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নেবো। সোবহানসহ হামলাকারীদের শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বালা-মাহতাব পরিষদের পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির সভাপতি হন মো. বালা মিয়া, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মাহতাব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি