০৩:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ-ফজলুর রহমান খান ফারুক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩১ ডিসেম্বর ২০১৭ | | ১২৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক বলেছেন, দেশি বিদেশী ষড়যন্ত্রকে কঠোর হাতে মোকাবেলার পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সম্মানজনক পুরস্কার অর্জন করেছে আর্ন্তজাতিক ভাবে। এটা সম্ভব হয়েছে দেশের উন্নয়ন ও শেখ হাসিনার সঠিক দেশ পরিচালনার মধ্যে দিয়ে।

শনিবার রাতে বিশ্বাস বেতকা রহিমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে পৌরসভার মেয়র ও কাউন্সিলরের উদ্যেগে আয়োজিত শীত বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, বর্তমান সরকারে সময়ে দেশে দারিদ্রতার হার কমেছে। বড় বড় উন্নয়ন কাজ চলছে। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনাদের অন্যান্য কাজের পাশাপাশি সন্তানদের দিকে নজর রাখুন। মাদকের ভয়াল ছোবলে যুব সমাজ ধ্বংসের মুখে। অভিভাবকরা সচেতন হলে খুব অল্প সময়েই মাদক মুক্ত করা যাবে। যুব সমাজকে মাদক থেকে সরিয়ে আনতে পারলে দেশের উন্নয়নেও তারা ভ‚মিকা রাখতে পারবে।

বিশিষ্ট সমাজ সেবক খালেকুজ্জামান খান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি