১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রার্থীতা ফিরে পেলেন তারেক শামস হিমু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু প্রার্থীতা ফিরে পেলেন। তিনি টাঙ্গাইল জেলা আ.লীগে'র সহ-সভাপতি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাতিল হওয়ার পর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। 

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে আপিলের শুনানি শেষে তারেক শামস খান হিমুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

মনোনয়ন বৈধতা পেয়ে তারেক শামস খান হিমু বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি, মনোনয়ন পত্র কিনেছি। কিন্তু আমার কাছে এটা খুবই কষ্টের বিষয় যে আমি টাঙ্গাইল জেলা আ.লীগ এর সহ-সভাপতি হয়েও আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে। কারণ এই আসনের(নাগরপুর-দেলদুয়ার) জনগণের দাবির প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। 

তিনি বলেন,সামান্য একটি ভুলে আমার মনোনয়ন পত্রটি বাতিল হয়েছিল, আপিল করেছিলাম, নির্বাচন কমিশন সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপিলটি গ্রহণ করে মনোনয়নের বৈধতা দিয়েছে। এজন্য আমি নির্বাচন কমিশনকে অশেষ ধন্যবাদ জানাই। আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে।

এর আগে টাঙ্গাইলে গত রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এসময় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের স্বতন্ত্র প্রার্থী, তারেক শামস খান হিমু'র মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি