১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মাধ্যমিকের ১৮ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় অংশ না নেওয়ায় ১৮ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাখিল মাদ্রাসার সুপারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে গত ২৪ আগস্ট ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন- ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন। সভায় উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ১৮ প্রধান শিক্ষক ও সুপার কোনো কারণ ছাড়াই উপস্থিত হননি। 

এ বিষয় নিয়ে সভায় উপস্থিত অতিথি ও অন্যান্য প্রধান শিক্ষক এবং সুপারদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই সভায় অনুপস্থিত ১৮ প্রধান শিক্ষক ও সুপার কেন উপস্থিত ছিলেন না, এ মর্মে ব্যাখা চেয়ে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য গত ২৭ আগস্ট নোটিশ দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

নোটিশে আরও বলা হয়, ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হবে। কারণ দর্শানো নোটিশের বিষয়ে জানতে চাইলে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নানা অজুহাতের কথা জানায়।

ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গত ২৪ আগস্ট ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার(খেলাধুলা) প্রস্তুতি সভায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপার উপস্থিত ছিলেন না- তাদেরকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, গ্রীষ্মকাল খেলাধুলা জাতীয় বিষয়। উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। গ্রীষ্মকালীন খেলাধুলা কার্যক্রম সফল করার লক্ষে গত ২৪ আগস্ট প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন না। কেন অনুপস্থিত ছিলেন না তার কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এটাই স্বাভাবিক। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি