০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবরোধে টাঙ্গাইলে গণপরিবহন চালানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

বিএনপি’র ডাকা অবরোধ চলাকালীন টাঙ্গাইলে ঢাকাসহ সারা দেশের সাথে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাস কোচ মিনিবাস মালিক সমিতি। একইসঙ্গে অবরোধ উপেক্ষা করে সকল প্রকার ট্রাকও চলাচল করবে বলে জানান তারা। তবে এ বিষয়ে প্রশাসনের কাছে মহাসড়কে চলাচলের সময় গাড়ির নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়। 

সোমবার দুপুরে টাঙ্গাইলের নতুন বাস টার্মিনালে টাঙ্গাইল মালিক-শ্রমিকদের সাথে পুলিশের মত বিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা বাস কোচ মিনিবাসসহ বিভিন্ন পরিহনের মালিক ও শ্রমিক সমিতির নেতারা। 

সোমবার দুপুর থেকেই শ্রমিকরা সমিতির সিদ্ধান্ত মোতাবেক গণপরিবহন চালানোর সহমত পোষণ করেন। 

অবরোধে পুলিশের বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে এসব গণপরিবহন এবং ট্রাক চলাচল করবে বলে পুলিশ জানান। 

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। টাঙ্গাইলের বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, ট্রাক মালিক সমিতির সভাপতি শরিফ হাজারী এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ। 

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অতীতের অভিজ্ঞতা কাজে চালিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। অর্থনৈতিক চাকা নির্ভর করে পরিবহনের উপর। তাই পরিবহন বেশিদিন বন্ধ থাকলে দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সে মোতাবেক অবরোধের মধ্যে সারা দেশের সাথে জেলার গণপরিবহন চলাচল চালু থাকবে। নিদিষ্ট সময়ে এসব গণপরিবহন পুলিশের নিরাপত্তা মধ্যে দিয়ে চলাচল করবে। বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের সাথে সমন্বয় করে নিরাপত্তা দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি