০১:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

গোপালপুরে এক পরিবারের সবাই মাদক ব্যবসায়ী 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ছেলের বউসহ ছেলেদের নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে একটি পরিবার। পাইকারী ধরে গাঁজা ক্রয় করে পুটলিতে ভরে পুরিয়া বানিয়ে এলাকায় খুচরা ধরে বিক্রয়ের মধ্য দিয়ে মাদকের রমরমা বানিজ্য গড়ে তুলেছে ওই পরিবার। 

খবর পেয়ে গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আতরবাড়ী (পার চতিলা) গ্রামের মৃত ওমর আলীর ছেলে সানোয়ার হোসেন (কৈটা) (৫৮), তার ২ ছেলে ময়েজ উদ্দিন (৩৫) এবং মইনুল ইসলাম (৪০) ও তার স্ত্রী সমতা বেগম (৩০)।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপনে জানতে পারি ওই এলাকায় একটি পরিবারের সবাই মিলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তারা সবাই এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। 

খবরের সূত্র মোতাবেক গভীর রাতে তাদের বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ সানোয়ার হোসেন (কৈটা), তার ছেলে ময়েজ উদ্দিন ও সমতা বেগমকে গ্রেফতার করা হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মইনুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়। বুধবার দুপুরের দিকে পুলিশ তাকেও গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি