০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে মাইক্রোবাসসহ ছয় ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭ | | ১২৩
, টাঙ্গাইল :

চালকের হাত পা বেধে মাইক্রোবাস ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছয় ছিনতাইকারীকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ।

সোমবার রাত একটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নী আজিজ ফিলিং স্টেশনের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সিরাজগঞ্জ সদরের বাঐতারা গ্রামের আলতাব হোসেনের ছেলে আরিফুল ইসলাম সুমন (২২), নূরুল ইসলামের ছেলে আওয়াল (২৬), ফরিদ মিয়ার ছেলে রিপন শেখ (২৪), আলতাব হোসেনের ছেলে আরিফুল ইসলাম সুমন (২২) ও একই জেলার কামারখন্দ উপজেলার ভারাঙা গ্রামের আব্দুল মজিদের ছেলে হাসান আলী (২৩), তারা সিকদারের ছেলে শরিফুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা সিরাজগঞ্জ সদর থেকে রাত সাড়ে এগারোটায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একটি মাইক্রো বাস (ঢাকা মেট্রো চ ৫৬- ০৭৪৩) ভাড়া করে। পথিমধ্যে জেলার কড্ডার পর জাহান ফিলিং স্টেশন এলাকায় এসে ছিনতাইকারীরা মাইক্রোবাসের চালককে মারপিট করে ফেলে মাইক্রো নিয়ে চম্পট দেয়। পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আছিমতলা নামকস্থানে চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসটি ছয় ছিনতাইকারীসহ আটক করে।

মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা মহাসড়কে বিভিন্ন সময় যানবাহন ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকে বলেও তিনি উলে­খ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি