০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা একালের মুক্তিযোদ্ধা : সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, অবৈধ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে কারা নির্যাতিত বিএনপির প্রতিটি নেতাকর্মী একালের মুক্তিযোদ্ধা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কারা নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ ভাবে সম্মানিত করা হবে। 

শনিবার বিকেলে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা, আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এর সভাপতিত্বে বংশাই জামে মসজিদ মাঠে আয়োজিত এ সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা বিএনপির হাসনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ। 

সংবর্ধনা সভায় উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৭ জন কারা নির্যাতিত নেতাকর্মীকে গলায় ফুলের মালা দিয়ে সংবর্ধিত করা হয়। 
 
সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর বক্তৃতায় আরও বলেন দেশের অর্থনৈতিক অবস্থা ভাল না। যেকোন সময় শেখ হাসিনা পালিয়ে যেতে পারে। তিনি বিএনপি প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানান। 

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ তালকদার, উপজেলা জাতীয় পার্টির উপজেলা সাধারন সম্পাদক আবুল কাশেম খান, সহসভাপতি ছিবার উদ্দিন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস। 

অপরদিকে পৌরসভার বাওয়ার কুমারজানী আল ইমাম মসজিদে বাংলাদেশ জাময়াতে ইসলামীর মির্জাপুর পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আমীর মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর ইয়াহইয়া খান মারুফ, মাওলানা হায়দার মৃধার পরিচালনায় আরও বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য এম কবির হোসেন, সানাউল হক প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি