০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে আনুষ্ঠানিক ভাবে জুমার নামাজ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ঝাওয়াইল ইউনিয়নের দক্ষিণ- পাথালিয়া গ্রামে নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসুল্লি ও পর্যটকদের অনুরোধের কারনে ২০ সেপ্টেম্বর নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদে আনুষ্ঠানিক ভাবে জুমার নামাজ শুরু হয়েছে। প্রথম জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান । এসময়ে উক্ত নামাজে অংশ নেন  স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বক্ষ্যব্যাধী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের মো. বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের সদস্য মো. হুমায়ন কবির ও আঃ করিম সহ দেশ বিদেশ থেকে আগত কয়েক হাজার পর্যটক ও মুসুল্লি ।  এসময় মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম অসুস্থ থাকায় তার রোগ মুক্তির কামনা করে দোয়া করা হয় । 

এসময় ২০১ গম্বুজ মসজিদের ২য় তলা ফ্লোর ও ১ম তলায় ফাঁকা অংশে কানায় কানায় পূর্ণ হয়ে যায় , অনেকে জায়গা না পেয়ে ক্ষোভ করতে থাকে এবং ২য় জুমার নামাজের জামাত করে অনুরোধ করতে থাকেন । 

উল্লেখ্য মসজিদের নির্মাণ কাজ ৯০/৯৫% শেষ হয়েছে , বাকি কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের পর নিয়মিত নামাজ পড়া শুরু হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি