১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তথ্য প্রযুক্তির বিকাশ সাধনে কাজ করছে সরকার-মাহবুব হোসেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭ | | ১৫৮৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন বলেছেন, তথ্য প্রযুক্তির বিকাশ সাধনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আজকে যে সকল শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তারাই একদিন নতুন নতুন সফট্ওয়ার আবিষ্কার করবে।

বৃহস্পতিবার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের উদ্দ্যোগে আয়োজিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনও করেন তিনি।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ^বিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. সাজ্জাদ ওয়াহিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মখলেছুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান।

কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ১০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি