১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরিত্যক্ত মরদেহের পরিচয় সনাক্তে পুলিশের সহায়তায় দাবি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ার থানা এলাকায় পরিত্যক্ত অজ্ঞাতানামা এক যুবক (৩২) এর পরিচয় সনাক্তে সহায়তা ও পত্রিকায় প্রকাশের জন্য টাঙ্গাইল প্রেসক্লাব বরাবর আবেদন করেছেন দেলদুয়ার থানার উপ-পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। 

গত ৬ আগস্ট টাঙ্গাইল নাগরপুর সড়কের পশ্চিম পার্শ্বের দেলদুয়ার থানা এলাকার ভুরভুরিয়া গ্রামের নয়ন ভুইয়ার কাঠ বাগানের ভিতরে অজ্ঞাতানামা এক যুবক (৩২) এর মরদেহ পরে থাকার সংবাদের ভিত্তিতে মামলার বাদী ও থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান মামলাটির এজাহার দায়ের করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করাসহ ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় ফোর্সসহ বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। 

তবে নিহতের কোন দাবিদার না থাকায় ওই দিনই ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে মরদেহটি দাফন করা হয়েছে। উদ্ধার কৃত নিহতের পড়নে প্রিন্টের হাফহাতা শার্ট ছিল। মৃতের সারা শরীরে চামড়া নাই, পচন ও পোকা ধরা। মৃতের গলায় বেগুনি রংয়ের ছেড়া লুঙ্গি দিয়ে গিট দেয়া। 

পুরুষাঙ্গের অগ্রভাগ নাই ও পচন ধরা, মলদারে পোকা ধরায় গর্ত দেখা যায় ও মলদার দিয়ে নাড়ি ভুড়ির কিছু অংশ বের হওয়া দেখা যায়। উদ্ধারকৃত মরদেহ নিয়ে পুলিশের ধারণা অজ্ঞাতানামা যুবক (৩২) কে খুন করত লাশ গুম করার উদ্দেশ্যে ওই স্থানে ফেলে রাখে দুর্বৃত্তরা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি