০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রশাসনের সহযোগিতার আশ্বাস

ভুঞাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | | ৩৭১০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুর উপজেলার ফলদা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটের ৭টি দোকান ভষ্মিভ‚ত হয়ে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাত ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভ‚ঞাপুর ও মধুপুর ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন প্রায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটের সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জানা যায়, উপজেলার পুরাতন ফলদা বাজারে মঙ্গলবার রাতে হঠাৎ করেই আগুন লেগে যায়। এসময় রাতে ওই মার্কেটে থাকা তুলা মিয়া নামের একজন দোকানদার আগুন দেখে স্থানীয়দের খবর দিলে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপরই ভ‚ঞাপুর ও মধুপুর ফায়ার সার্ভিসের সদস্য এলাকাবাসীর সাথে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটের ৭টি দোকান পুড়ে গিয়ে প্রায় ৫০ লক্ষাধিক টাকার আসবাবপত্র ক্ষয়ক্ষতি হয়েছে।

ভ‚ঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহেব আলী খান বলেন, প্রাথমিভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনেই অগ্নিকান্ড ঘটতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ফলদায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেটের সবগুলো দোকান পুড়ে গেছে। সরেজমিনে পরিদর্শন করেছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি