১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপু‌রে প্রাইভেটকারের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রাই‌ভেটকারের ধাক্কায় রেজাউল ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ মে) সকা‌লে জেলার সখীপুর উপজেলার বোয়ালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার শোলাপ্রতিমা গ্রামের বাসিন্দা এবং তি‌নি বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

স্থানীয়রা জানান, ওই স্কুল শিক্ষক বাইসাইকেল নিয়ে বোয়ালী বাজার এলাকা পার হচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকার তাকে স‌জো‌রে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি ক‌রে। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি