১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাসপাতালে ডাক্তার-নার্স না থাকার অভিযোগ

রাস্তায় সন্তান প্রসব!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় খোলা আকাশের নিচে সন্তান প্রসব করল এক প্রসুতি মা।

বৃহস্পতিবার (১৮এ‌প্রিল) টাঙ্গাই‌লের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ১’শ গজ দুরে এ ঘটনা ঘটে।

প্রসুতির পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই দিন ভোর রাতে প্রসুতির প্রসব ব্যথা উঠে। পরে গুরুতর অবস্থায় ভ্যান যোগে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কোন ডাক্তার-নার্স না পেয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্যেশে হাসপাতাল থেকে বেড়িয়ে আসে। হাসপাতাল চত্বর পার হয়ে থানা মোড়ে আসলেই পথিমধ্যে খোলা আকাশের নিচে সন্তান প্রসব করে।

প্রসুতির  স্বজনরা জানান,  ভোরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গেলে কোন ডাক্তার নার্স কাউকে না পেয়ে অন্যত্র সেবার জন্য বেড়িয়ে আসলে পথেই সন্তান প্রসব করে। যা খুবই দুঃখ জনক।

কিন্তু হাসপাতালে কর্মরতরা জানান, এই গর্ভবতি মা হাসপাতালে আসছিল ঠিকই কাউকে না বলেই চলে গেছে। রাস্তায় কি হয়েছে তা আমরা জানি না।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌফিক এলাহি জানান, আমি শুনেছি যে এরকম একজন প্রসুতি রোগী এসেছিল। কিন্তু ঐ সময় কর্তব্যরত মেডিকেল এসিষ্ট্যান্ট ওয়াশরুমে ছিল। তাই কাউকে না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি