১২:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে আটকের পর ৪ জুয়াড়িকে ছেড়ে দিয়েছে পুলিশ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ রাতে আটকের পর দিনে চার জুয়াড়িকে ছেড়ে দিয়েছে পুলিশ। উপজেলা যুবলীগের সাবেক এক নেতার তদবীরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে জুয়ার আসর থেকে জুয়াড়ি আটকের পর তাদের ছেড়ে দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ইনথখাচালার একটি বাড়িতে বসা জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের ছেড়ে দেয় থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তক্তারচালা, পেকুয়া, তালতলা,  মোতারচালা, নয়াপাড়া, ইনতখাচালা, বংশীনগর, বালিয়াজানসহ ১০-১৫ টি স্পটে মাদক ও জুয়ার আসর চলে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিমের নেতৃত্বে পুলিশ ইনথখাচালার ফারুকের বাড়িতে বসা জুয়ার আসরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে গেলেও চার জুয়াড়িকে আটক করে পুলিশ।

এ সময় জুয়া খেলার তাস ও বেশ কিছু নগদ টাকাও উদ্ধার করে পুলিশ। জুয়াড়ীরা হলেন ইনতখাচালা গ্রামের মোক্তার আলীর ছেলে আব্রাহাম (১৮), একই গ্রামের আমানউল্লার ছেলে উজ্জল মিয়া (৩২), নজরুল ইসলামের ছেলে ফারুখ হোসেন (৫৪) এবং বালিয়াজান গ্রামের সিকিম উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (৪০)। আটকের পর তাদের মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়। উপজেলা যুবলীগের সাবেক এক নেতার তদবীরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে এএসআই সেলিম জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, এখন বর্ষা মাস। যাদের আটক করা হয়েছিল তারাও দরিদ্র প্রকৃতির। স্থানীয় লোকজনের অনুরোধে সবকিছু বিবেচনা করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি