১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাকার অভাবে থেমে গেছে মসজিদ নির্মাণের কাজ, সহায়তা কামনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩০ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

অর্থাভাবে থেমে গেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী পশ্চিমপাড়া আল মদিনা জামে মসজিদের নির্মাণ কাজ। ওই গ্রামের প্রবাসী মো. ইসমাইল হোসেন ও মো. শুকুর আলী মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। তারা দুইজন সৌদির সৌন্দর্য্যমন্ডিত মসজিদ দেখে মুগ্ধ হয়ে নিজ এলাকায় সৌদি মডেলে দৃষ্টিনন্দন একটি মসজিদ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। এগারো শতাংশ ভূমিতে ১৬টি পিলারের উপর ১ম ও ২য় তলার ছাদসহ একটি বড় গম্বুজের কাজ চলমান রয়েছে। তবে মসজিদের ২য় তলার কাজ সম্পন্ন হওয়ার আগেই অর্থাভাবে আটকে গেছে মসজিদটির কাজ। শুধু মসজিদ ভবনই নয়, বাকী রয়েছে ৭০ ফুট উচ্চ একটি মিনার, অযুখানা ও স্যানিটেশন ব্যবস্থা। এমন পরিস্থিতিতে প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন মসজিদ কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেনসহ দ্বায়িত্বশীলরা।

বর্তমানে মসজিদটিতে স্থানীয় বাসিন্দা ও পথচারীসহ সহস্রাধিক মুসুল্লি নামাজ আদায় করেন। 

নির্মাণ কাজের সাথে জড়িত সংশ্লিষ্টরা জানান, ৭০ ফিট উচ্চু একটি মিনার, অযুখানা ও স্যানিটেশনসহ মসজিদের মূল ভবনের সম্পূর্ণ নির্মান কাজ শেষ করতে প্রয়োজন মোটা অংকের আর্থিক সহায়তা। মুসুল্লিদের প্রত্যাশা-আর্থিক সহায়তার হাত আরও প্রসারিত করবেন এলাকাবাসিসহ আশপাশ অঞ্চলের বিত্তবান ও প্রবাসীরা।

মসজিদ কমিটির সহ-সভাপতি সৌদি প্রবাসী মো. শুকুর আলী মিয়া বলেন, সৌদি আরবের একটি মসজিদের আদলে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। মসজিদটির কাজ সম্পূর্ণ হলে উপজেলার মধ্যে দেখার মত একটি মসজিদ হবে এটি। নির্মাণ কাজে এ পর্যন্ত প্রায় ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। 

মসজিদটি সম্পূর্ণ করতে আরও ১ কোটি টাকার প্রয়োজন। যা আমাদের পক্ষে কোন ভাবেই সম্ভব না । 

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি সৌদি প্রবাসী মো. ইসমাইল হোসেন জানান, আমাদের ধারনা ছিল ৭০ থেকে ৮০ লাখ টাকায় মসজিদের কাজ শেষ করতে পারবো। কিন্তু বর্তমানে রডসহ সকল জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ায় প্রায় দিগুন খরচ হচ্ছে। তাই আমিসহ এলাকবাসী সকল বিত্তবান ও প্রবাসী ভাইদের সহযোগিতা চাচ্ছি। 

আপনাদের বিকাশ বা নগদ থেকে যে যতটুকু পারেন মসজিদ কমিটির এই নম্বরে ০১৭৪৬৪৬০৬৩২ সহযোগিতা করার অনুরোধ করছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি