০৩:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদ। 

সোমবার (২ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমেবত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা। 

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কাওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ আজিজ, সাধারণ সম্পাদক মুফতী শামছুল হক, সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, শাইফুল হাদিস, মুফতী আশরাফুজ্জামান কাসেমী, মাওলানা শামছুজ্জামান, যুগ্ম সম্পাদক মুফতী আঃ রহমান, সদর উপজেলার সভাপতি মাওলানা মো. শামছুদ্দিন শাহানুর, সাধারণ সম্পাদক মাওলানা মো. আরিফুর রহামন হাবিবী, প্রচার সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ। 

এ সময় বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি