০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। ডেঙ্গু জ্বরে মারা যাওয়া ব্যক্তি আলমগীর মিয়া (৫০) ‌দেলদুয়ার উপ‌জেলার হিংঙ্গানগর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাতটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে বুধবার (২৬ জুলাই) বিকেল তিনটার দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক খন্দকার সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলমগীর বুধবার বিকেলে তিনটার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়। এছাড়া প্রতি‌দিনই বাড়‌ছে ডেঙ্গু জ্ব‌রে আক্রা‌ন্তের সংখ্যা। 

জেলায় সি‌ভিল সার্জন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ২ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি