১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর-ধনবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা এবং আলোচনা সভায় টাঙ্গাইলের মধুপুর ধনবাড়ী তথা উত্তর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। 

মধুপুর পাকহানাদার মুক্ত দিবস উদ্যাপন কমিটির ব্যানারে মধুপুরের হোটেল আদিত্যের সামনে সংবর্ধনা অনুষ্ঠান ও ধনবাড়ী উপজেলা প্রশাসন, প্রেসক্লাব ও ধনবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে এ দিন উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা সময়ে বীর মুক্তিযোদ্ধাগণ হানাদার বাহিনীকে হটিয়ে উত্তর টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত মুক্ত করেন। ১০ ডিসেম্বর এ অঞ্চলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা পত্পত্ করে উড়তে থাকে । 

মধুপুর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদকে নাগরিক সংবর্ধনা এবং  স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা দেয়া হয়েছে। মধুপুর পাকহানাদার মুক্ত দিবস উদ্যাযাপন কমিটির ব্যানারে হোটেল আদিত্যের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠিত হয়। 

১৯৭১ সালের ১৪ এপ্রিল মধুপুরের প্রথম প্রতিরোধ যুদ্ধে বেসামরিক (ক্রস ফায়ারে নিহত সাধারণ ৫ ব্যক্তি) শহীদ পরিবারকেও সংবর্ধনা দেয়া হয়েছে অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক। সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহবায়ক সরকার শহিদুল ইসলাম সহিদ। সদস্য সচিব হুমায়ুন কবির তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধা আবদুস সামাদ,ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির, জয়নাল আবেদিন খান বাবলু, আবদুল লতিফ পান্না, আবদুল মান্নান প্রমুখ বক্তৃতা করেন।

এদিকে ধনবাড়ী প্রেসক্লাব ও  ধনবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে এ দিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছিল।

ধনবাড়ী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যেগে র‌্যালি, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনাসভার মধ্যে দিয়ে এ দিবস পালিত হয়েছে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনছার আলী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি