০৩:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে ছাই

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের ডুকলাহাটি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে ওই গ্রামের আব্বাস মিয়ার ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী লালু মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। এতে আব্বাস ও লালু মিয়ার দুইটি ঘরই পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী দেলুয়ার, দুলাল, হেকমত, বাহার উদ্দিনের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আরিফুর রহমান জানান, দুইটি বসত ঘরে পুড়ে গেছে এতে মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি