০৫:৩১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ২৯ টি অবৈধ কয়লা চুল্লি গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের পাহাড়ী অঞ্চলে অবৈধভাবে গড়ে উঠা ২৯ টি কয়লা তৈরীর চুল্লি গুড়িয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার আজগানা ইউনিয়নের মহিষ বাতান ও আজগানা এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা অভিযান পরিচালনা করে এই চুল্লি গুড়িয়ে দেন। 

জানা গেছে, উপজেলার পাহাড়ী বনাঞ্চল মহিষ বাতান ও আজগানা এলাকায় কয়লা ব্যবসায়িরা ইট এবং মাটির বড় বড় চুল্লি তৈরী করে বনের কাঠ পুড়িয়ে দীর্ঘদিন যাবত কয়লা উৎপাদন করে আসছিলেন। বিষয়টি জানার পর মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি ২৯ টি চুল্লি গুড়িয়ে দেন। এর মধ্যে মহিষ বাতান এলাকায় ২৭টি এবং আজগানা গ্রামে ২টি চুল্লি গুড়িয়ে ধংস করে দেওয়া হয়। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ কয়লা ব্যবসায়িরা গা ঢাকা দেন বলে উপজেলা ভূমি অফিসের নাজির মাজহারুল ইসলাম খান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি