০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ মার্চ ২০১৮ | | ৪৩৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সামাদ আলী (৫০) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠছে।

বুধবার দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের চর রক্ষিত বেলতা গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুকে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত সামাদকে আটক করেছে। সামাদ মিয়া একই এলাকার কাশেম মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুটির পাশের বাড়ির সামাদ বুধবার দুপুরে অপর এক শিশুর মাধ্যমে তাকে বাড়িতে ডেকে নেয়। পরে সামাদ তার নিজ বাড়িতে ওই তিন বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটিকে অনেকক্ষন বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখোঁজি শুরু করে। পরে সামাদের বাড়ির ভিতরে শিশুটিকে কান্না করতে দেখতে পায় পরিবারের লোকজন। এছাড়া তার কাপড় চোপড় ভেজা অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা সামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়। কিন্তু তা বাস্তবায়ন না করা হলে বৃহস্পতিবার শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ওই শিশুর দাদি নার্গিস বেগম বলেন, ‘আমরা বুধবার দুপুরের পর থেকে তাকে না পাওয়ায় খোজাখুজি শুরু করি। পরে এক পর্যায়ে আমরা তাকে সামাদের বাড়ির ভিতরে এবং তার কাপড় চোপড় ভেজা দেখতে পাই। পরে আমরা সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই।

তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমি এ ঘটনায় বিচার চাই। অভিযুক্ত সামাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

শিশুটির পিতা বলেন, এ ঘটনায় আমি অভিযুক্ত সামাদের শাস্তির দাবি করছি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. জাকিয়া রশীদ বলেন, ৩ বছরের শিশুকে গাইনী বিভাগে ভর্তি করা হয়েছে। পরে আমরা তার পরীক্ষা-নিরীক্ষা করেছি। এছাড়া মেয়েটি সুস্থ্য রয়েছে বলেও তিনি জানান।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে ধর্ষনের অভিযোগে সামাদকে আটক করেছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি