১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অংশ নিবে ১৬০০ শিক্ষার্থী

পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬ | | ৯৬২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ৬ষ্ঠ শ্রেণীতে ৩৬০ জন, ৭ম শ্রেণীতে ৪০ ও ৯ম শ্রেণীতে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এর বিপরিতে প্রায় ১৬০০ জন শিক্ষার্থী আবেদন করেছে।

৬ষ্ঠ শ্রেণীতে সকাল ১০ টা শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যšত্ম। ৭ম ও ৯ম শ্রেণীতে দুপুর ১ টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যšত্ম। আগামী ২৭ ডিসেম্বর ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

টাঙ্গাইল জেলায় অন্যতম এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আগ্রহ থাকে প্রায় সকল ছাত্র-ছাত্রীদের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আসনের চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে।

এ প্রতিষ্ঠানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। বিশেষ করে স্কুলের বাইরে ও শ্রেণী কক্ষের ভিতরে আইপি ক্যামেরা রয়েছে। প্রতিবছরই এসএসসি ও জেএসসি পরীক্ষার বিদ্যালয়টি ব্যাপক সাফল্য অর্জন করে আসছে।

পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, ইতিমধ্যেই ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সবাইকে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্র উপস্থিত হওয়ার আহবান করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি