১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বিপুল পরিমান চায়না জাল ধ্বংস 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

রবিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার চায়না জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

টাঙ্গাইলের নাগরপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এর নি¤œাঞ্চলে বর্ষার পানি ঢুকে পড়েছে। আর নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। নতুন পানি থেকে অতি সহজেই সব ধরনের মাছ ধরতে পেশাদার জেলে থেকে মৌসুমি মৎস্য শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে। ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে করে হুমকীতে পড়েছে দেশী সব ধরনের মাছ। নিষিদ্ধ এ সকল চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে মাঠে নেমেছে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান চায়না জাল আটক করে। পরে আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাছুম বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি