১২:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ১৩ আলু ব্যবসায়ির আর্থিক জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় টাঙ্গাইলে ১৩ আলু ব্যবসায়ীকে ৪৬ হাজার ৫০০ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিনব্যাপী নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনাররা (ভূমি) বাজার মনিটরিং করেন।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহান নাসরিন জানান, সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি নিশ্চিত করতে ১২ টি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনাররা (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজার মনিটরিং করছেন। সদর উপজেলায় পাঁচ আলু ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা, সখীপুরে তিন আলু ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা, গোপালপুরে দুই আলু ব্যবসায়ীকে এক হাজার টাকা, ধনবাড়ীতে দুই ব্যবসায়ীকে সাড়ে সাত হাজার টাকা ও জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক ব্যবসায়ীকে ৫০০ টাকা আর্থিক জরিমানা করেন। 

এছাড়াও ঘাটাইল, কালিহাতী, মধুপুর, ভূঞাপুর, মির্জাপুর, বাসাইল ও দেলদুয়ারে বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি