০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে শ্বশুরবাড়ীর বাঁশঝাড় থেকে জামাতার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে শ্বশুরবাড়ীর বাঁশঝাড় থেকে বৃহস্পতিবার সকালে মাদকাসক্ত জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। উদ্ধারকৃত জামাতা মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ (৪৫) ধনবাড়ী উপজলার বলিভদ্র ইউনিয়নের মতিউর রহমানের ছেলে। সে বুধবার রাতে শ্বশুরবাড়ীতে বেড়াতে আসে বলে জানায় ভাই শরিফ হোসেন ও তার বাবা মতিউর রহমান। বিদ্যুৎ প্রায় ১৭ বছর আগে উপজেলার ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ী গ্রামের স্কুল শিক্ষক মতিউর রহমানের মেয়ে লুৎফুন্নাহারকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করে। তাদের সংসারে স্কুল পড়ুয়া একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রহস্যজনক এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ী গ্রামে শ্বশুর মতিউর রহমানের বাড়ীর পেছনের বাঁশঝাড়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী শ্বশুর বাড়ীর বাঁশঝাঁড়ে মোস্তাফিজুর রহমান বিদ্যুৎতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ধনবাড়ী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী ও শ্বশুরবাড়ীর লোকজন জানায়, মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ মাদকাসক্ত ছিল।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ধনবাড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আসল রহস্য জানা যাবে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি