০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং, দূর্বিসহ জনজীবন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে চলছে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং। এতে দূর্বিসহ হয়ে উঠেছে জনজীবন।

উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতাভুক্ত হওয়ার পরও পিছু ছাড়ছে না লোডশেডিং নামক ব্যাধী। ফলে চরমভাবে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম সহ সকল ডিজিটাল সুবিধা।

টাঙ্গাইল পল্লীবিদ্যুত সমিতি নাগরপুর জোনাল অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালে এ উপজেলাকে সরকার শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনে। সূত্র আরো জানায় এ জোনাল অফিসের আওতায় বিদ্যুতের চাহিদা রয়েছে ২২ মেগাওয়াট। চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত থাকলেও এর সুফল পাচ্ছেন না সাধারন গ্রাহকরা। 

এ ছাড়া দুপুরের পর থেকে টানা ২০-২৫ বার লোডশেডিংয়ের কবলে পড়ে সারা উপজেলা। এতে করে চরম বিপাকে পড়েন বিদ্যুত গ্রাহকরা। একদিকে প্রচন্ড গরম আবহাওয়া অপরদিকে বিদ্যুত বিভ্রাট এ যেন গোদের উপর বিষফোঁড়া। অথচ কঠোর লকডাউনে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও কল কারখানা বন্ধ থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ সেবা না পেয়ে গ্রাহকরা হতাশ হয়ে পড়েছেন। 

এছাড়া লো ভোল্টেজসহ খন্ডকালীন বিদ্যুত সরবরাহে আবাসিক বিদ্যুত গ্রাহকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ফলে পানি সরবরাহ সহ নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা বৈদ্যুতিক চুলায় রান্না করেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। 

রবিবার দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৫ বার বিদ্যুত বিভ্রাট ঘটে। বিদ্যুত সংকট নিরসনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল। 

নাগরপুর সদর বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জানান, আকাশে মেঘ দেখলেই বিদ্যুত চলে যায়। এছাড়া রক্ষনাবেক্ষন কাজের অজুহাতে সপ্তাহের দুইদিন সারাদিনব্যাপী বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হয়। 

কথা হয় অপর ব্যবসায়ী শফিকুল ইসলামের সাথে। তিনি জানান, দিনে কতবার বিদ্যুত যায় সে হিসেব এখন আর রাখিনা কখন আসে সেই অপেক্ষায় থাকতে হয়।

বাজারের ক্ষুদ্র উদ্যেক্তা কম্পিউটার প্রশিক্ষক রবিন শিকদার জানান, আমার ব্যবসাটাই মূলত বিদ্যুত নির্ভর। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া তীব্র তাপদাহের সাথে লোডশেডিং যোগ হয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতি নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মেশবাহুল হক নাগরপুরে কোন লোডশেডিং নাই উল্লেখ করে বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও রক্ষনাবেক্ষন কাজের জন্য বিদ্যুত বিভ্রাট ঘটে। তবে দ্রæত সময়ের মধ্যে এ সংকটের উত্তোরন ঘটবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি