১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়কে প্রাইভেটকারে যাত্রী বহনের নামে ডাকাতি

টাঙ্গাইলে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

মহাসড়কে প্রাইভেটকারে যাত্রী বহনের নামে ডাকাতি করার অভিযোগে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইল। বুধবার দুপুরে টাঙ্গাইল পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে সোহেল রানা (৩৬), ভোলার ইলিশা গ্রামের মৃত দেলোয়ারের ছেলে মো. মিজান (৩৩), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসাইল উত্তর পাড়া গ্রামের মৃত সুলতানের ছেলে সাবাস (৩২) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বান্নানাল গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৩২)।

পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন জানান, গত ২২ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাহতাব নামে এক যুবককে প্রাইভেটকারে করে সিরাজগঞ্জ নিয়ে যাওয়ার কথা বলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে গাড়িতে তুলেন। পরে এলেঙ্গা পার হওয়ার পর প্রাইভেটকারটি ঢাকার দিকে ঘুরিয়ে মাহতাবের হাত পা বেধে দুটি মোবাইল ফোন ও নগদ ৬৮০ টাকা নিয়ে নেয়। পরবর্তীতে বিকাশের মাধ্যমে আরো ২৪ হাজার টাকা নিয়ে ডাকাত দলের সদস্যরা মির্জাপুরের গোড়াই হাটুভাঙ্গা এলাকায় টাকা গুলো ক্যাশ করে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় তাকে নামিয়ে দিয়ে চলে যায়। পরে মাহতাব হোসেন টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। একই কায়দায় গত ২৪ ডিসেম্বর মহাসড়কের নাটিয়া পাড়া এলাকা থেকে বেলাল হোসেন নামে এক পুলিশ সদস্যের কাছ থেকে ৪৪ হাজার টাকা নেয় ডাকাত দলের সদস্যরা। এছাড়াও তার কাছ থেকে বিকাশের মাধ্যমে আরো ২০ হাজার টাকা নেওয়া হয়। 

পুলিশ সুপার বলেন, আসামীরা ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে পাবনা পর্যন্ত একই কায়দায় ডাকাতি কার্যক্রম চালিয়ে যায়। আসামীদের ঢাকার মিরপুর, মানিকগঞ্জের দৌলতপুর ও গাজীপুরের টুঙ্গী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাত দিনের রিমান্ড আবেদন করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি