০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে একই পরিবারের পাঁচজন ৬ ব্যক্তি করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের ৫ জনসহ ৬ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। 

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
  
আক্রান্তরা হলেন, উপজেলার লফিতপুর ইউনিয়নের টাকিয়াকদমা দক্ষিণপাড়ার একই পরিবারের ব্যক্তি (৩৫), তারঁ স্ত্রী (২৭), ছোট ভাইয়ের স্ত্রী (২৮), বোন জামাই (৪৫) ও ভাগ্নে (২০)। অপর ব্যক্তি উয়ার্শী ইউনিয়নের (৪০)। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানান, গত ১৯ মে ২০ জন এবং ২১ মে ১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে উপজেলার টাকিয়াকদমা দক্ষিনপাড়া গ্রামে স্বামী স্ত্রীসহ একই পরিবারের ৫ জন এবং উপজেলার উয়ার্শী ইউনিয়নের এক ব্যক্তি করোনা পজেটিভ রিপোর্ট আসে। 

এদিকে ঈদ-উল ফিতরের দিন সোমবার এক পুলিশ সদস্যসহ ৬ জন এবং মঙ্গলবার একই পরিবারের ৫জনসহ ৬ ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার খবরে মির্জাপুরের সর্বত্র আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের কার্যক্রম শুরু হয়েছে। 
স্বাস্থ্যকর্মীরা মির্জাপুর থেকে এ পর্যন্ত ৬৯৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। এর মধ্যে ২১ মে পর্যন্ত ৬৪৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে একজন সংবাদকর্মী, এক পুলিশ সদস্য ও একজন স্বাস্থ্যকর্মীসহ ৩০ জন করোনা পজিটিভ হয়। এদের মধ্যে করোনা পজিটিভ ৫৫ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে  থেকে চিকিৎসা নিচ্ছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, ঢাকা ও গাজীপুর জেলার সীমান্তবর্তী হওয়া এবং  মানুষ সচেতন না হওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমন রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য তিনি উপজেলাবাসীকে আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি