১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টিকা না দিয়েই সিরিঞ্জ ফেলে দেওয়া হয়

টাঙ্গাইলে ২০ জনের শরীরে কেবল সুঁই পুশের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ আগস্ট ২০২১ | |
পরিত্যক্ত ২০টি সিরিঞ্জের ভেতর সম্পূর্ণ ভ্যাকসিনের উপস্থিতি লক্ষ করা যায়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে ২০ ব্যক্তির শরীরে করোনা টিকার ডোজ না দিয়ে কেবল সুঁই প্রবেশ করানোর অভিযোগ উঠেছে। 

রোববার (০১ আগস্ট) দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা বলছেন, এ সময় টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মী সিরিঞ্জে টিকার ডোজ (তরল টিকা) ঠিকই নিয়েছেন কিন্তু তাদের শরীরে তা পুশ করেননি। পুশ করা হয়েছে বলে তিনি টিকার ডোজসহ সিরিঞ্জ ফেলে দেন। 

যে টিকা প্রদানকারীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে তার নাম সাজেদা আফরিন, তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগের সহকা‌রী সি‌ভিল সার্জন‌কে প্রধান ক‌রে তিন সদস্যবি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে নিবন্ধনকারীদের করোনার টিকা প্রদান করছিলেন হাসপাতা‌লের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। তিনি টিকাগ্রহণকারীদের অনেকের শরীরে সুঁই প্রবেশ করিয়ে একটু পর আবার বের করে ফেলছিলেন, সিরিঞ্জে থাকা টিকার ডোজ পুশ করছিলেন না। পরে টিকার ডোজসহ সিরিঞ্জ ফেলে দিচ্ছিলেন।

এ সময় ঘটনা‌টি এক যুবকের নজরে আসে। তিনি এ ব্যাপারে উপস্থিত সবার সঙ্গে কথা বললে সেখানে হৈচৈ শুরু হয়। প‌রে হাসপাতা‌লের আবাসিক চিকিৎসক ডা. শামিমকে জানানো হলে তিনি পরিত্যক্ত সিরিঞ্জগুলো বাছাই করে ২০টি সিরিঞ্জের ভেতর সম্পূর্ণ ভ্যাকসিনের উপস্থিতি দেখতে পান। তিনি নিশ্চিত হন এই ২০টির ক্ষেত্রে সুঁই প্রবেশ করা হলেও ভ্যাকসিন শরীরে প্রবেশ করানো হয়নি।

অভিযোগ প্রসঙ্গে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন বলেন, হাসপাতা‌লে অ‌নেক মানুষজন টিকা নি‌তে আসায় সেখা‌নে অ‌নেক চাপ ছিল। এ‌তে অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে!

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. শামিম বলেন, ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। 

টাঙ্গাইল জেলা সি‌ভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, অভিযোগের প্রমাণ পাওয়া গে‌ছে। ভিকটিমদের পুনরায় ক‌রোনার ভ্যাক‌সিন প্রদান করা হ‌বে। অভিযুক্ত স্বাস্থ্যসহকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নি‌তে সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন পাঠানো হ‌য়ে‌ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি