১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নতুন করে আরো ১৬ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুরসহ নতুন করে আরো ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৮১ জনে। 

আক্রান্তদের মধ্যে কালিহাতী উপজেলায় দুইজন, মধুপুর দুইজন, সদর উপজেলায় একজন, নাগরপুর তিনজন, ঘাটাইল উপজেলায় চারজন, বাসাইলে একজন আর ধনবাড়ীতে রয়েছেন তিনজন। 

সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার ২২৭ জনের জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে রোববার মধ্যে রাতে নমুনার ফলাফল আসে। এতে নতুন করে ১৬ জন জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তদের মধ্যে চারজন মারা গেছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০৯৮ জন। 

এখন পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ হয়েছিল ৫২৫৪টি। এর মধ্যে নেগেটিভ এসেছে ৪৬১৯টি। সোমবার এ জেলা থেকে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ১৪৮টিসহ মোট ৪৫৪টি নমুনার ফলাফল এখনও পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান বলেন, আজ এ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুর, উপজেলার সুদাম পাড়ার আব্দুল খালেক (৬০) ও নাটাং এলাকার সন্তান হাটহাজারী মাদ্রাসার ছাত্র সজীব (২৫) সহ মোট তিনজন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলা মোট আক্রান্তের সংখ্যা রোগীর সংখ্যা ২৬। তবে এ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয় ২৪ জনের বাকি দুইজন ঢাকায় নমুনা দিয়ে আসা রোগী। এছাড়াও এখন পর্যন্ত এ উপজেলায় সুস্থ রোগীর সংখ্য ৫ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি