১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মশক নিধনে কালিহাতী পৌর এলাকায় ফগার মেশিনে ঔষধ স্প্রে

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

মশক নিধনে ও এডিস মশার বংশ বিস্তার রোধে টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে ঔষধ স্প্রে কার্যক্রম শুরু করেছে কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।

সোমবার (২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহীদুজ্জামান আকন্দ প্রমুখ।

কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার বলেন, পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এডিস মশার বংশ বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে কালিহাতী পৌরসভার বিভিন্ন এলাকায়  এডিস মশার লার্ভা ধ্বংসকারী ঔষধ প্রয়োগ করা হচ্ছে।

তিনি আরও বলেন, মশক নিধনে সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিক সচেতনতা। নিজ উদ্যোগে বাসা-বাড়িতে মশক প্রজনন ও উৎপত্তিস্থল বিনাশ করতে হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি