১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর পৌরসভার মেয়র সুমনের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ | | ৮৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের পিতা মো. খোয়াজ উদ্দিন (৯০) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপির চাচা।

বুধবার সকাল পৌনে সাতটার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। খোয়াজ উদ্দিন মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের বাসিন্ধা।

মৃত্যকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। এদিকে মেয়র সাহাদৎ হোসেন সুমনের পিতা খোয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, আওয়ামী লীগ নেতা মেজর (অব:) আব্দুল হাফিজ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও টাঙ্গাইল জেলা যুবলীগের সহ সভাপতি খান আহমেদ শুভ, বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাঈদ সোহরাব, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জহিরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক এস এম এরশাদ প্রমুখ।

বাদ আসর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে পোষ্টকামুরী গ্রামে পারিবারিক কবরাস্থানে তাঁর দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি