০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকা মার্কায় ভোট

মির্জাপুরে ৫ পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ জুন ২০১৬ | | ১০৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা মার্কায় ভোট দেয়ার অপরাধে ৫ পরিবারকে সামাজিকভাবে একঘরে করে (বন্ধ) দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার মির্জাপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক হুরমহল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বন্দ্য কাওয়ালজানী গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ হেল শাফি নির্বাচনে পরাজিত হন। পরাজিত হয়ে ৫ জুন মসজিদ উন্নয়নের কথা বলে সামাজিক বৈঠক ডাকেন।

বৈঠকে ওই গ্রাম থেকে তার বিরুদ্ধে নৌকা মার্কার পক্ষে কাজ করা এবং ভোট দেয়ার অপরাধে জহিরুল, দারগ আলী, আলমগীর, আবুল হোসেন আফজাল এবং সেলিমের পরিবারকে সমাজ থেকে বন্ধ (এক ঘরে করে) রাখার ঘোষণা দেন বলে লিখিত বক্তব্যে নব নির্বাচিত চেয়ারম্যান হুরমহল উল্লেখ করেন।

এতে ওই ৫ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন।

সাংবাদিক সম্মেলনে ৫ পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল উয়ার্শী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি