০১:১৯ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলের হাতে বাবা খুন

২২ ঘন্টায় মামলার অভিযোগপত্র দিল টাঙ্গাইল পুলিশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ আগস্ট ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

মাত্র ২২ ঘন্টায় বাবাকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দিয়েছে টাঙ্গাইল সদর মডেল থানা-পুলিশ।  

তদন্ত শেষে রোববার (১ আগস্ট) দুপুর আড়াইটায় আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 

বাবা হত্যা মামলায় অভিযুক্ত ও গ্রেফতারকৃত লুৎফর রহমান (৩০) সদর উপজেলার ভিতরশিমুল গ্রামের কদ্দুস প্রামাণিক (৬৫) এর ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোরিকশাচালক। নিহত কদ্দুস প্রামাণিক (৬৫) শিমুল গ্রামের মৃত. মইদুল্লাহর ছেলে।

এর আগে শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে চারটায় লুৎফরকে আসামি করে তাঁর বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় হত্যা মামলটি দায়ের করেন। মামলায় লুৎফরের বিরুদ্ধে তাঁর বাবা কদ্দুস প্রামাণিককে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলার মাত্র ২২ ঘন্টায় অভিযোগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ।

তিনি জানান, সকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওহাব আসামী লুৎফরকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনেন। সেখানে লুৎফর তাঁর বাবা কদ্দুস প্রামাণিককে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

মামলার বাদী নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে পারিবারিক কারণে বাবা কদ্দুস প্রামাণিকের সঙ্গে ছোট ছেলে লুৎফরের বাকবিতন্ডা হয়। এ সময় ছোটভাই লুৎফর ঘর থেকে ধারালো দা এনে তাঁর বাবার কপালে একটি ও মাথার পেছনে দুটি কোপ দেয়। এত গুরুতর আহত হন তাঁর বাবা। এ অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, শনিববার (৩১ জুলাই) সকালে উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে ছেলের হাতে বাবা খুনের খবর পান। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ মৃত. কদ্দুস প্রামাণিকের লাশ উদ্ধারসহ ঘাতক ছেলে লুৎফরকে আটক করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

শনিবার বিকেল সাড়ে চারটায় মামলা দায়েরের পর পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের তত্ত¡াবধানে দ্রæত মামলার তদন্তকাজ সম্পন্ন করে অভিযোগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ ঘটনায় জড়িত ও গ্রেফতারকৃত লুৎফর জিজ্ঞাসাবাদে তাঁর বাবাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন।

পরে রোববার সকালে লুৎফরকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওহাব। আদালতে লুৎফর তাঁর বাবা কদ্দুস প্রামাণিককে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালতের বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এ সময় তিনি আরো জানান, মামলার তদন্ত শেষে রোববার দুপুর আড়াইটায় আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। অভিযোগপত্রে ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ১৪ জনকে সাক্ষী করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি