১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জহিরুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী জমেলা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে গুরুতর আহত জহিরুল ইসলামকে চিকিৎসার জন্য জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া উত্তরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর জহিরুল ইসলাম ৪ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে বসত বাড়ির জমি ও গাছ পাল নিয়ে বিবাদীদের বিরোধ চলে আসছে। গত বুধবার (২৭ মার্চ) সকাল দশটার দিকে বিবাদী হাড়িয়া গ্রামের আহাম্মদ আলী (৫২) তার ছেলে রায়হান (২৮), রহিমা বেগম (৪৫) ও রফিক (৪৫) মিলে জহিরুল ইসলামের ওপর হামলা চালায়। 

এসময় হামলাকারীরা লাঠি দিয়ে আঘাত করে ও এলোপাথারী কিল ঘুশি লাথি মারতে থাকে। জহিরুলকে বাঁচাতে স্ত্রী জমেলা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারপিট করতে থাকে। তাদের আর্তচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। হামলায় গুরুতর আহত জহিরুলকে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন রনি অভিযোগ পাওয়ার কথা জানিয়ে জহিরুলের ওপর হামলার কথা স্বীকার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি