১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা প্রতিরোধে মসজিদে প্রচারণা করছেন কালিহাতীর ওসির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ জুলাই ২০২১ | |
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান উপজেলার বিভিন্ন মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে  যাচ্ছেন। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

করোনা ভাইরাস, আইন শৃঙ্খলারক্ষা ও সামাজিক অবক্ষয়রোধে মসজিদ ভিত্তিক ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন কালিহাতী থানা ওসি মোল্লা আজিজুর রহমান  ।  

শুক্রবার (১৬ জুলাই) উপজেলার আউলিবাদ জামে মসজিদে জুম্মার নামাজের সময় উপস্থিত মুসল্লিদের মাঝে এ প্রচারণা চালানো হয়। 

উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে প্রচারণার অংশ হিসাবে তিনি এ প্রচারণায় অংশ নেন।

এসময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোল্লা আজিজুর রহমান বলেন, করোনার প্রকোপ মোকাবেলায় উন্নত দেশগুলো উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে পরিত্রাণ পেতে তাদের মতো করেই ব্যবস্থা গ্রহনের প্রচেষ্টা চালাচ্ছেন। সবাই সচেতন না হলে করোনার থাবার শোচনীয় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যাবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। 

করোনা আক্রান্ত প্রতিবেশীদের প্রতি সহনশীল আচরন এবং সার্বিক সহযোগিতা করারও আহবান জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিয়ে, কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সর্তক এবং ঈদকে সামনে রেখে অপরাধী চক্রের সক্রিয় হয়ে উঠারোধে সর্তক থাকতে হবে। বিশেষ করে অভিনব কায়দায় গরু চুরি ও মোটরসাইকেল চুরি রোধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা চাইলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার আশ্বাসও প্রদান করেন তিনি।

সম্প্রতি কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান উপজেলার বিভিন্ন মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে  যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি