১২:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে বলরাম রাজবংশী নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভাওড়া গ্রামে এ দুঘটনা ঘটে। নিহত বলরাম রাজবংশী উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। সে মির্জাপুর সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পরিবারিক সূত্রে জানা গেছে, বর্ষার শুরুর পর থেকে বলরাম নৌকায় যাত্রী পারাপার করার কাজ করতো। মঙ্গলবার বিকেলে নৌকায় যাত্রী নিয়ে বহুরিয়া থেকে উপজেলার সরিষাদাইড় যাওয়ার পথে ভাওড়া বিলে পৌঁছালে বিদ্যুতের মেইন তারের সাথে বিদ্যুৎস্পর্শ হয়। এতে সে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়। নৌকার যাত্রীর চিৎকারে লোকজন গিয়ে খোঁজাখোঁজি পর প্রায় ১৫ মিনিট পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনাময়না তদন্তে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি