০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে রেল সেতু থেকে এক কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

রোববার দুপুরে সদর উপজেলার গালা ইউনিয়নের শালিনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এটি হত্যাকান্ড দাবি তুলেছেন নিহতের পরিবার।
উদ্ধার হওয়া নিহত কাঠ ব্যবসায়ীর নাম মো. বাচ্চু মিয়া (৪২)। তিনি সদর উপজেলা মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের মৃত হুরমুজ আলী ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার তিনি ঘাটাইল উপজেলা গাছের বাগান কিনতে যান। রাতে ঘাটাইল বাসস্ট্যান্ডে এসে তার পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ কথা হয়। রাত ৮ টার পর থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনদের বাড়িতেও কার খোঁজ করা হয়। ভোর রাতে ঘাটাইল থানায় খোঁজ নিলে পুলিশ শালিনা এলাকায় একটি মরদেহ পাওয়া গেছে বলে জানায়। পরে সকালে পরিবারের সদস্যরা বাচ্চুর মরদেহটি শনাক্ত করে। 

বাচ্চু মিয়ার বড় ভাই আব্দুল হামিদ বলেন, আমার ভাই কখনও আত্মহত্যা করতে পারেন না। এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া সহ দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফজলুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক রহস্য জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি