১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম শহীদ আর নেই

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ | |
ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এনামুল করিম শহীদ। ফাইল ছবি
, টাঙ্গাইল :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এনামুল করিম শহীদ (৭১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)। 

গতকাল মঙ্গলবার (৬ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। 

ঝঞ্ঝাক্ষুব্ধ রাজনৈতিক আবহের চিরসাথি ছিলেন তিনি। ১৯৭০ সালে পাবনা এডওয়ার্ড কলেজে পড়াকালীন যুক্ত ছিলেন জাতীয় ছাত্র ইউনিয়নের সাথে। সত্তরের নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগের এমপি রফিক হত্যাকাণ্ডের জন্য ইয়াহিয়া সরকার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু এক বছর না পেরোতেই জেল থেকে মুক্ত হন ও মুক্তিযুদ্ধে যোগ দেন। 

এনামুল করিম শহীদকে ডেকে নিয়ে তৎকালীন সামরিক জান্তা জিয়াউর রহমান ছাত্রদল গঠনের দায়িত্ব চাপিয়ে দেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি। তিনি ছাত্রদলকে বিশাল এক ছাত্র সংগঠনে রূপান্তর করেন। ১৯৭৯ সালের ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে নির্বাচন করেন।

প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে এরশাদ ক্ষমতায় আসীন হলে শহীদ এরশাদবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে তাকে আবার বন্দী করা হয় যাবৎজীবন আসামি হিসেবে।

এরশাদ আমল থেকেই সহায়-সম্বল উজাড় করে ধলেশ্বরী নদীর পাড়ে প্রিয় নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী নামে কলেজ প্রতিষ্ঠা করে সেখানেই অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। বেশ কয়েক বছর হলো অবসরে গিয়ে তিনি টাঙ্গাইল শহরের থানাপাড়ার বাসায় অবস্থান করছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি