১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭, শনাক্ত ২২৭ জন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনায় আরো সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন।

সোমবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান। 

তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলা থেকে পাঠানো ৫৮১ টি নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ৭ ভাগ। এর মধ্যে টাঙ্গাইল সদরে ৮৫, গোপালপুরে ২৬ জন, সখীপুরে ২৪ জন, ঘাটাইলে ১৭ জন, ধনবাড়িতে ১৬ জন, কালিহাতীতে ১৫ জন, বাসাইলে ১৩ জন, দেলদুয়ারে ১২ জন, মধুপুরে ৯ জন, মির্জাপুরে ৪ জন, নাগরপুর ও ভুঞাপুরে ৩ জন করে রয়েছেন।

তিনি আরো জানান, এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৬৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৪১ জন। মৃত্যুবরণ করেছেন ১৩০ জন। জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সাজেদুর রহমান জানান, ক্রমেই করোনা আক্রান্ত ও মৃত্যু তালিকা দীর্ঘ হচ্ছে। একারণে চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে জায়গা সংকুলান না হওয়ায় করোনা আক্রান্ত রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের ও উপসর্গ রয়েছে ৭৮ জনের।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি