০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হামলার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে সদর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সম্মেলন করা হয়। 

সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার শিকার তোফায়েল আহমেদ জানান, গত ১০ মার্চ রাতে তিনি তার কয়েকজন সহযোগী নিয়ে টাঙ্গাইল শহর থেকে ঘারিন্দা নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। তারা ধরাট গ্রামের জনৈক কাশেমের বাড়ির পাশে পাকা রাস্তার উপর পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১৮/২০ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে এবং হামলা চালায়। সন্ত্রাসীরা গাড়ি ভাংচুর করে এবং তাকেসহ তাদের কয়েকজনকে মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তাদের সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। একই সাথে পরবর্তীতে সুযোগ মতো পেলে মারপিটসহ খুন করা হবে বলেও হুমকি দেয়া হয়। হামলার এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় ওইদিন রাতেই হামলা শিকার তোফায়েল আহমেদ বাদি হয়ে হুমায়ুন, মো. হোসেন, বিশাল, মিরান, মিজান, কায়সার, কামাল, আরিফ ও বিদ্যুৎসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। পরেরদিন হামলায় জড়িত সুরুজ গ্রামের বিশালকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানান তোফায়েল আহমেদ।

আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান তোফায়েল আহমেদের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান চেয়ারম্যান ফোরাম নেতৃবৃন্দ। একই সাথে মামলার সকল আসামীকে গ্রেফতার এবং আসামীদের গডফাদারদের চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এসময় সদর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বক্তব্য রাখেন।

সম্মেলনে ১২ টি ইউনিয়নের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, কাকুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্, মগড়া ইউপি চেয়ারম্যান আজাহার মিয়া, ছিলিমপুর ইউপি চেয়ারম্যান সাদেক মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি