০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩ দফা দাবিতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের মানবন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট টাঙ্গাইল জেলা শাখা। 

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মীর মসিউল করিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফজলুল করিম, মো. ইব্রাহিম খলিল, মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আ. সামাদ, কার্যকরী সদস্য মাহবুবুর রহমান সিদ্দিকী মিন্টু, আব্দুল জলিল আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গুরত্ব অনুধাবন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিদ্ধস্থ দেশের দূর্বল অর্থনৈতিক অবস্থার মধ্যেও ১৯৭৩ উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে ৩৬ হাজার  ১৬৫ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করেছিলেন। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষকদের সকল প্রাপ্ততা নিশ্চিত করেন। কিন্তু একটি মহল প্রধানমন্ত্রী নির্দেশ ও রাষ্ট্রপতির আদেশ অমান্য করে টাইমস্কেল ও অন্যান্য সুবিধা কর্তন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। শিক্ষকদের সকল প্রাপ্যতা বহাল রাখার জোড় দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষক নেতারা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি