১২:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদী ভাঙ‌নরো‌ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

 টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে তীব্র ভাঙন‌রোধ কর‌তে মানববন্ধন ক‌রে‌ছে স্থানীয়রা। 'মানবতার মা শেখ হা‌সিনা, মানবতার মান রক্ষা করুন, ত্রাণ চাই না বাঁধ চাই'সহ বি‌ভিন্ন স্লোগান স‌ম্বে‌ালিত হা‌তের লেখা প্লেকার্ড নি‌য়ে যমুনা নদীর ভাঙন এলাকায় তিন‌টি গ্রা‌মের মানুষ মানববন্ধন কর্মসূচী পালন ক‌রে‌ছে। 

শুক্রবার (০৫জুলাই) দুপু‌রে উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মে এই  কর্মসূচী পালন করা হয়। 

কষ্টাপাড়া গ্রা‌মের ম‌জিদ সরকার ব‌লেন, গেল একসপ্তাহ ধ‌রে কষ্টাপাড়াসহ গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নের তিন গ্রা‌মে তীব্র ভাঙ‌নে শতা‌ধিক ঘরবা‌ড়ি নদী‌তে বিলীন হ‌য়ে গে‌ছে। গত আট বছর ধ‌রে অব্যাহতভা‌বে ভাঙন ঠেকা‌তে কোন উ‌দ্যোগ নেয়‌নি কেউ। জনপ্র‌তি‌নিধিদের এ‌বিষ‌য়ে কোন কর্ণপাত নেই। 

মানববন্ধ‌নে উপ‌স্থিত অ‌নে‌কেই  জানান, যমুনা নদী ভাঙ‌নের হাত থে‌কে রক্ষা কর‌তে না পার‌লে বহু ঘরবা‌ড়ি নদী গ‌র্বে চ‌লে যাবে। এ‌তে মানুষ গৃহহীন হ‌য়ে মান‌বেতর জীবন যাপন কর‌বে। এসময় তারা ভাঙনরো‌ধে প্রধানমন্ত্রীর হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।

গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নের ৩নং ওয়ার্ড আওয়ামী ল‌ী‌গের সভাপ‌তি রফিকুল ইসলাম ম‌নি জানান, অব্যাহতভা‌বে যমুনা নদী‌তে ভাঙন শুরু হ‌লেও সে‌টি রো‌ধে কার্যকর কোন উ‌দ্যোগ নেয়া হয়‌নি। অ‌নে‌কে ভাঙ‌নে ঘরবা‌ড়ি হা‌রি‌য়ে খোলা আকা‌শের নি‌চে বসবাস কর‌ছে। 
 
টাঙ্গাই‌লের পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্র‌কৌশলী মো. সিরাজুল ইসলাম ব‌লেন, যমুনা নদীতে ভাঙন‌রো‌ধে প্রাথ‌মিকভাবে জিওব্যাগ ফেলার কাজ শুরু হবে। ত‌বে জিও ব্যাগ সংক‌টের কার‌নে কাজ শুরু হ‌তে দে‌রি হ‌চ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি